শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সমাজসেবা খাতে অকল্পনীয় অগ্রগতি এসেছে: সমাজকল্যাণমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 02 জানুয়ারী 2022, 07:28 বিকাল • 252 বার পঠিত
সমাজসেবা খাতে অকল্পনীয় অগ্রগতি এসেছে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের সমাজসেবা খাতে বৈপ্লবিক অগ্রগতি সাধনে সক্ষম হয়েছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে প্রায় সোয়া কোটি লোককে সরাসরি ভাতার আওতায় আনা হয়েছে। রোববার রাজধানীর আগারগাঁয়ে সমাজসেবা অধিদফতরের প্রাঙ্গণে ২৩তম জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুরুজ্জামান আহমেদ বলেন, বঙ্গবন্ধু যেভাবে দেশকে মর্যাদার আসনে উন্নীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা ফিরিয়ে এনেছেন। প্রধানমন্ত্রী দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে সফল। তিনি দেশের ১৭ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। সারাবিশ্ব অবাক হয়ে তাকিয়ে দেখছে যে তিনি কিভাবে অসম্ভবকে সম্ভব করে চলেছেন।

করোনাভাইরাসের মহামারির ধাক্কা সামলে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে নেয়া সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে উল্লেখ করে তিনি বলেন, সরকারের গত ১৩ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কয়েকগুণ বেড়েছে। প্রায় সোয়াকোটি লোক সরাসরি ভাতা ও প্রায় পাঁচ কোটি লোক পরোক্ষভাবে সেবা পাচ্ছেন।