স্লোভেনিয়ায় অর্থমন্ত্রী গ্রেপ্তার, পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর
করোনা থেকে সুরক্ষায় পিপিইসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী কেনাকাটায় দুর্নীতির ঘটনায় রাজনৈতিক সংকটে পড়েছে স্লোভেনিয়া। দুর্নীতির অভিযোগে স্লোভেনিয়া অর্থমন্ত্রী গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযোগে পদত্যাগ করেছে স্বরাষ্ট্রমন্ত্রী।
অর্থমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি এমন একটি কোম্পানিকে কাজ দিয়েছেন যারা সঠিক সামগ্রী সরবরাহ করেনি। মন্ত্রী অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে তল্লাশি চালালে তিনি তার পদ থেকে সরে দাঁড়ান।
করোনা পরিস্থিতিতে গত মার্চ মাস এই সরকার ক্ষমতায় এসেছে। এরমধ্যে সুরক্ষা সামগ্রী কেনাকাটায় দুর্নীতির অভিযোগ উঠে সরকারের বিরুদ্ধে। এ নিয়ে দেশটির মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। কয়েক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে রাজনৈতিক সংকটে পড়ে স্লোভেনিয়া সরকার। দুর্নীতির অভিযোগে পুরো সরকারকে পদত্যাগ করতে মঙ্গলবার আহ্বান জানায় বিরোধী দলগুলো।