শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন
অনলাইন নিউজ পোর্টাল
•
18 আগস্ট 2020, 11:51 দুপুর
•
162 বার পঠিত
৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। মঙ্গলবার সকাল ৫ টা ৩৩ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়। ভলক্যানো ডিসকভারির সূত্রানুসারে, এই কম্পনের কেন্দ্রস্থল ছিল রাজধানী ম্যানিলা থেকে ৪৫১ কিমি দক্ষিণ পূর্বে। ভূ-পৃষ্ঠের ১০ কিমি গভীরে আঘাত হানে এই ভূমিকম্প।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, ভূমিকম্পটি শক্তিশালী ছিল। সবকিছু কেঁপে উঠেছিল। ঘটনার সঙ্গে সঙ্গে সবাই ঘর ছেড়ে রাস্তায় অবস্থান নেয়। এখনো মানুষ রাস্তায় রয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।