শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে ফিলিপাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি

অনলাইন নিউজ পোর্টাল • 12 আগস্ট 2021, 10:39 দুপুর • 144 বার পঠিত
শক্তিশালী ভূমিকম্পে ফিলিপাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি

গতকাল বুধবার সন্ধ্যায় ফিলিপাইনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পোন্দাগুইতান ও এর আশপাশের এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিলো ৭ দশমিক ১। কম্পনের পরপরই ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা।

এদিকে ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, পোন্দাগুইতান থেকে ৬৩ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ৬৫ দশমিক ৬ কিলোমিটার গভীরে ছিলো ভূমিকম্পের উৎপত্তিস্থল।

 কিন্তু , মার্কিন উপকূলে সুনামি আঘাত হানার আশঙ্কা নেই বলেই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)।