শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

সকাল ৮টার মধ্যে কেন্দ্রে থাকতে হবে মেডিক্যাল পরীক্ষার্থীদের

অনলাইন নিউজ পোর্টাল • 01 এপ্রিল 2021, 12:47 দুপুর • 115 বার পঠিত
সকাল ৮টার মধ্যে কেন্দ্রে থাকতে হবে মেডিক্যাল পরীক্ষার্থীদের

মেডিক্যালে ভর্তি পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যেতে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়াসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার বিকেলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গণপরিবহনের আসনসংখ্যার অর্ধেক যাত্রী পরিবহনে সরকারি নির্দেশনা আছে। এ কারণে পরিবহনসংকট দেখা দেওয়ার আশঙ্কা আছে। সেই পরিস্থিতি বিবেচনায় সব পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে তাদের নিজ নিজ বাসস্থান থেকে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা দেয়ার অনুরোধ করা হচ্ছে।

পরীক্ষার্থীরা যাতে সকাল ৮টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন, সে বিষয়টি উল্লেখ করা হয়েছে নির্দেশনায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সারা দেশে একযোগে শুরু হবে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। ঢাকা মহানগরের ১৫টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। পরীক্ষায় ৪৭ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন।