শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিভিল সার্জন ব্যতীত কোনো চিকিৎসক গণমাধ্যমকে তথ্য দিতে পারবে না

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুলাই 2021, 02:33 দুপুর • 602 বার পঠিত
সিভিল সার্জন ব্যতীত কোনো চিকিৎসক গণমাধ্যমকে তথ্য দিতে পারবে না

সিভিল সার্জন ছাড়া ঢাকা জেলাধীন সরকারি হাসপাতাল সমূহে রোগীর সেবা ও স্বাস্থ্য বিষয়ক কর্মকাণ্ডের ওপর গণমাধ্যমকে কোনও প্রকার তথ্য প্রদান না করতে চিকিৎসকদের প্রতি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার জেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিরাজমান কোভিড-১৯ মহামারীকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ব্যতীত অন্য কাউকে টিভি চ্যানেল কিংবা কোনও প্রিন্ট মিডিয়ার নিকট স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে কোনও ধরনের তথ্য আদান-প্রদান বা মন্তব্য না দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।