শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শিশুদের কান ধরে ওঠবস করার অভিযোগে৪ পুলিশ সদস্য প্রত্যাহার

মোহাম্মদ খাইরুল আমিন • 07 ফেব্রুয়ারি 2022, 04:31 দুপুর • 245 বার পঠিত
শিশুদের কান ধরে ওঠবস করার অভিযোগে৪ পুলিশ সদস্য প্রত্যাহার

মাঠে খেলতে যাওয়ায় শিশুদের কান ধরে ওঠবস করার অভিযোগে কলাবাগান থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

আরও জানা যায় ,এ ঘটনা তদন্তে চার সদস্যের কমিটিও করা হয়েছে। প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন- উপপরিদর্শক (এসআই) নয়ন সাহা, পুলিশ কনস্টেবল বিকাশ চন্দ্র সরকার ও মাহফুজুর রহমানসহ কলাবাগান থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে
 
ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার ফারুক হোসেন জানান, শিশুদের কান ধরে উঠবস করানোর বিষয়টি খুবই স্পর্শকাতর বিষয়। এরই মধ্যে ঘটনা তদন্তে পুলিশের রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার এহসানুল ফেরদৌসকে প্রধান করে চার সদস্যের কমিটিকে চার কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, গত ৩১ জানুয়ারি কলাবাগানের তেঁতুলতলা মাঠে শিশুদের কান ধরে উঠবস করানোর অভিযোগ ওঠে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, সেদিন ঐ মাঠে কলাবাগান থানার ভবন নির্মাণের সাইনবোর্ড টাঙানো হয়। দুপুরে মাঠের চারপাশে তারকাঁটার বেড়া দেওয়া হচ্ছিল। এ সময় থানার ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য সেখানে উপস্থিত ছিলেন। মাঠে বেড়া দেওয়ার সময় স্থানীয় শিশুরা মাঠটিতে খেলছিল।

পুলিশ সদস্যরা তাদের খেলা বন্ধ করে চলে যেতে বলেন। কিন্তু তারা খেলা চালিয়ে যায়। পরে সেদিন রাতে ঐ শিশুদের খুঁজে বের করে পুলিশ। এক পর্যায়ে তাদের মাঠে নিয়ে কান ধরে উঠবস করানো হয়।