শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শিশু ধর্ষণ করায় গনধোলাই শেষে ধর্ষক ছেলেকে পুলিশে দিল বাবা-মা

অনলাইন নিউজ পোর্টাল • 11 অক্টোবর 2020, 12:12 রাত • 679 বার পঠিত
শিশু ধর্ষণ  করায় গনধোলাই শেষে ধর্ষক ছেলেকে পুলিশে দিল বাবা-মা

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে সোহেল নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে জনতা। পরে সোহেলের বাবা-মা তাকে পুলিশের হাতে সোপোর্দ করেন। গত বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম সনমান্দি এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

ভুক্তভোগীর বাবা জানায় উপজেলার সনমান্দি ইউনিয়নের পশ্চিম সনমান্দি গ্রামে বসবাস করেন তারা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার বড় মেয়ে মেজো মেয়ের জন্য খাবার নিয়ে স্থানীয় মাদরাসায় যায়।

সেখান থেকে ফেরার পথে পশ্চিম সনমান্দি গ্রামের আবুল হাসেমের ছেলে সোহেল তার মেয়ের পথরোধ করে ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে মেয়ে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি পরিবারকে জানায়। পরে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।