সিরিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত বেড়ে ১২, আহত ২৯
অনলাইন নিউজ পোর্টাল
•
01 ফেব্রুয়ারি 2021, 12:06 দুপুর
•
249 বার পঠিত
সিরিয়ায় উত্তর-পশ্চিমে দুটি গাড়ি বোমা হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২৯ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রোববার (৩১ জানুয়ারি) আজাজ শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের আরেকটি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
সিরিয়ান সিভিল ডিফেন্স জানায়, জানুয়ারির মাসে দেশটির উত্তর-পশ্চিমে ১১টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে।