শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সিরিয়ার উপর বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল

অনলাইন নিউজ পোর্টাল • 18 নভেম্বর 2020, 03:33 দুপুর • 91 বার পঠিত
সিরিয়ার উপর বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল

সিরিয়ার উপর বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল । গতরাতে অধিকৃত গোলান উপত্যকা থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের উপর বিমান হামলা চালায় তারা।

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী সাধারণত এ ধরনের আগ্রাসন চালানোর পর কোনো বিবৃতি দেয় না। তবে গতকাল এক বিবৃতিতে আগ্রাসনের কথা নিশ্চিত করেছে।

সিরিয়ার একটি সামরিক সূত্র জানিয়েছে যে, ইসরাইলি আগ্রাসনে  তিন সেনা নিহত এবং একজন আহত হয়েছেন।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা সিরিয়ার অভ্যন্তরে ইরান ও সিরীয় বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বুধবার বিমান হামলা চালিয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত বরাবর বিভিন্ন বিস্ফোরক ডিভাইস পাওয়ার পর তারা এ হামলা চালায়। খবর এএফপি’র।

ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গতকাল ইসরাইলী প্রতিরক্ষা বাহিনীর (আইডিএ) সৈন্যরা তাদের সীমান্ত বরাবর বিভিন্ন বিস্ফোরক ডিভাইস দেখতে পায় এবং সেগুলো উদ্ধার করে। ইরানী সৈন্য বাহিনীর নেতৃত্বে সিরীয় একটি স্কোয়াড এসব বিস্ফোরক পেতে রাখে।’

বিবৃতিতে বলা হয়, এগুলো পেতে রাখার ‘জবাব দিতে রাতে আইডিএফ যোদ্ধারা ইরানের কুদস বাহিনী এবং সিরীয় সশস্ত্র বাহিনীর বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়।’