শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সিরিয়ায় : বাবাকে খুন করতে বেপরোয়া মেয়ের কাণ্ড!

অনলাইন নিউজ পোর্টাল • 11 অক্টোবর 2021, 10:19 দুপুর • 293 বার পঠিত
সিরিয়ায় : বাবাকে খুন করতে বেপরোয়া মেয়ের কাণ্ড!

সিরিয়ার এক মেয়ে তার বাবাকে খুন করার জন্য এতোটাই বেপরোয়া হয়ে গিয়েছিলেন যে এই কাজের বিনিময়ে তিন ডাকাতকে বাড়িতে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন তিনি। গত রোববার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার ওই নারী প্রথমে বাবাকে বিষ প্রয়োগে খুন করার চেষ্টা করেন। কিন্তু প্রাণে বেঁচে যান বাবা। এরপরই ওই তিন ডাকাতের শরণাপন্ন হন তিনি। তারা ওই নারীর বাবাকে গুলি করে হত্যা করার প্রতিশ্রুতি দেন। তবে বিনিময়ে তাদের ডাকাতি করতে দিতে হবে বলে শর্ত দেয় ডাকাতদল।

২৮ সেপ্টেম্বর ওই তিন ডাকাত  ওই বাড়িতে ডাকাতি করতে যায়। সে সময় গুলি করে মেয়েটির বাবাকে হত্যা করা হয়।

তবে গুলির শব্দে স্থানীয়রা চলে আসায় তারা আর ডাকাতি করতে পারেননি বলে ওই প্রতিবেদনে জানা গেছে।

ওই ঘটনার তদন্তে পুলিশ নিহত ব্যক্তির মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এ ব্যাপারে পরস্পরবিরোধী বক্তব্য দেন। এ মেয়েটির অসংলগ্ন আচরণের কারণে পুলিশের সন্দেহ হয়।

পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মেয়েটি বাবাকে হত্যার জন্য ভাড়াটে খুনিদের শরণাপন্ন হওয়ার বিষয়টি স্বীকার করেন। এ সময় বিষ প্রয়োগে বাবাকে হত্যা করতে ব্যর্থ হওয়ার বিষয়টিও পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।

 অন্যথায় তিন ডাকাত ও মেয়েটিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কেন মেয়েটি বাবাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।