শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

মোহাম্মদ খাইরুল আমিন • 22 জুলাই 2022, 10:32 দুপুর • 1,199 বার পঠিত
সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। সামরিক সূত্রের বরাত দিয়ে আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

এদিকে আজ শুক্রবার দিনের প্রথম ভাগে ইসরায়েলের সেনারা অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠ লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

তবে ইসরায়েলের ছোঁড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র সিরিয়ার সেনারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে, হামলা সম্পর্কে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হামলায় আরো তিন বেসামরিক নাগরিক নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি বলেছে, সিরিয়ার বিমানবাহিনীর একটি গোয়েন্দা স্থাপনা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। পাশাপাশি বিমান বাহিনীর অত্যন্ত উচ্চপর্যায়ের একজন কর্মকর্তার অফিস লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।