সিরিয়ায় সংহতি ফিরিয়ে আনতে জাতিসংঘকে সহযোগিতা করবে ইরান
মোহাম্মদ খাইরুল আমিন
•
16 জানুয়ারী 2022, 09:47 সকাল
•
278 বার পঠিত
সিরিয়ার স্বাধীনতা, নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক বিচ্ছিন্নতা রক্ষা করার জন্য জাতিসংঘ যে প্রচেষ্টা কার্যক্রম চালাচ্ছে তাতে ইরান সর্বাত্মক সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা আলী আসগর খাজি। তিনি ইরান সফররত জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত গেইর পেডেরসেনের সঙ্গে এক বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
খাজি বলেন, আন্তঃসিরিয়া সংলাপের মাধ্যমে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতি ইরানের সমর্থন রয়েছে। বৈঠকে দুই কূটনীতিক সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুদ্ধকবলিত দেশটিতে মানবিক ত্রাণ পাঠানোর সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।