শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭

অনলাইন নিউজ পোর্টাল • 14 জানুয়ারী 2021, 09:27 সকাল • 76 বার পঠিত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জন। দেশটির পূর্বাঞ্চলে ইরানপন্থী যোদ্ধাদের অস্ত্রের গুদামসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ইসরায়েল মঙ্গলবার রাতভর হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

বুধবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ জর থেকে শুরু করে আল-বুকামাল মরুভূমি পর্যন্ত বিভিন্ন স্থাপনায় অন্তত ১৮বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

সিরিয়ায় গত দুই বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এ হামলায় ১০ সিরীয় সেনা এবং তাদের মিত্র ৪৭ জন বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন। নিহত বিদেশিদের জাতীয়তা এখনো নিশ্চিত নয়। এ ঘটনায় আরো ৩৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এপি’কে জানান, মার্কিনিদের দেয়া তথ্যের ভিত্তিতেই সিরিয়ায় এ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে ইরানি অস্ত্র মজুত রাখা হতো। ইরানের পারমাণবিক কর্মসূচিতে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণের পাইপলাইন হিসেবেও ওইসব স্থাপনা ব্যবহৃত হতো বলে দাবি করেছেন তিনি।