সিরিয়ায় একদিনে দুই দফা হামলা। বিশ্বমানবতা আজ নিশ্চুপ!
অনলাইন নিউজ পোর্টাল
•
06 মে 2021, 04:53 দুপুর
•
246 বার পঠিত
সিরিয়ার সর্ব-দক্ষিণের কুনেইত্রা প্রদেশে হেলিকপ্টার থেকে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি সিরিয়ায় ইসরায়েলের দ্বিতীয় দফা হামলা।
সিরিয়ায় পাখির মত মরছে মানবশিশু। সিরিয়া আজ এক মৃত্যুউপত্যকা। লাশ, রক্ত আর বারুদের গন্ধ বাতাসে। ক্ষতি, বিনাশ ও মৃত্যুই যেন সিরিয়াবাসীর ভাগ্যের শেষ লেখন। যুদ্ধ মানেই নারী ও শিশুরাই এর বলি। সিরিয়াতে শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত। প্রতি মুহূর্তে শিশুরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। অথচ বিশ্বমানবতা আজ নিশ্চুপ!
অধিকৃত গোলান মালভূমির আকাশ থেকে হেলিকপ্টারটি বৃহস্পতিবার দিনের প্রথম দিকে হামলা চালায়।
মঙ্গলবার সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া শহর জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। একই দিন সিরিয়ার পূর্বাঞ্চলীয় হামা প্রদেশেও হামলাচালায় ইহুদিবাদী বাহিনী।