সিরিয়ার উত্তরাঞ্চলে একটি বাজারে গোলাবর্ষণে শিশুসহ ১৪ জন নিহত
মোহাম্মদ খাইরুল আমিন
•
20 আগস্ট 2022, 11:44 দুপুর
•
300 বার পঠিত
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল-বাব শহরের একটি বাজারে গোলাবর্ষণে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত পাঁচজন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরো বহু মানুষ।
জানা যায় ,গত (১৯ আগস্ট)সিরিয়ার উত্তরাঞ্চলীয় ওই বাজারে রকেট হামলায় হতাহতের ঘটনা ঘটে।
টানা ১১ বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। দীর্ঘ এই সংঘাতের কারণে গৃহযুদ্ধে সংশ্লিষ্ট ভিন্ন ভিন্ন পক্ষ সিরিয়ার একেক অঞ্চল নিয়ন্ত্রণ করে থাকে। শুক্রবার হামলার শিকার হওয়া আল-বাব শহরটি তুর্কি সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পো প্রদেশের মধ্যে পড়ে। তবে এই প্রদেশের অন্যান্য অংশ রাশিয়া সমর্থিত সিরিয়ার সরকারি সেনাদের দখলে রয়েছে।