শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সিরিয়ার ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল

অনলাইন নিউজ পোর্টাল • 23 এপ্রিল 2021, 04:27 দুপুর • 707 বার পঠিত
সিরিয়ার ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল

সিরিয়ার ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হয়নি বলে অকপটে স্বীকার করলেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তয। তিনি বৃহস্পতিবার তেল আবিবে এ স্বীকারোক্তি দিয়েছেন।

ইসরায়েলের দিমোনা পরমাণু স্থাপনার কাছে আঘাত করে সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি। গান্তয বলেন, ক্ষেপণাস্ত্রটি ঠেকানোর জন্য চেষ্টা করা হয়েছিল কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। এখনো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, একটি ইসরাইলি জঙ্গিবিমানকে লক্ষ্য করে সিরিয়ার এস-২০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একটি এসএ-৫ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইসরাইলের চরম-গোপনীয় ও বহু বিতর্কিত দিমোনা পরমাণু স্থাপনার ৩০ কিলোমিটারের মধ্যে আঘাত হানে। 

বেনি গান্তয দাবি করেন, এ ধরনের অতি গুরুত্বপূর্ণ ঘটনার ব্যাপারে ইসরায়েলি সামরিক বাহিনী সব সময় সতর্ক থাকে। স্পর্শকাতর স্থাপনাগুলোর নিরাপত্তা দিতে সেনাবাহিনীকে সর্বোচ্চ সচেষ্ট রাখা হয়।