শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সিরিয়ার বিরুদ্ধে বর্বর যুদ্ধ বন্ধ হওয়া উচিত: সাবেক সিনেটর

অনলাইন নিউজ পোর্টাল • 31 মার্চ 2021, 12:11 দুপুর • 237 বার পঠিত
সিরিয়ার বিরুদ্ধে বর্বর যুদ্ধ বন্ধ হওয়া উচিত: সাবেক সিনেটর

মার্কিন কংগ্রেসের সাবেক সিনেটর রিচার্ড ব্ল্যাক বলেছেন, সিরিয়ায় বর্বর যুদ্ধ চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ যুদ্ধ বন্ধ হওয়া উচিত। তিনি বলেন, মার্কিন প্রশাসন সিরিয়ার সরকার ও জনগণের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে। ব্ল্যাক জোর দিয়ে বলেন, এই বর্বর ও নিষ্ঠুর যুদ্ধ অবশ্যই বন্ধ হতে হবে।

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে রিচার্ড ব্ল্যাক এসব কথা বলেন। তিনি তার বক্তৃতায় বলেন, মার্কিন প্রশাসন সিরিয়াকে ধ্বংস ও দেশটির সম্পদ লুট করতে সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন দিচ্ছে। পাশাপাশি সিরিয়ার জনগণকে মৌলিক চাহিদা পূরণ থেকে বঞ্চিত রাখতে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পাগলামি বন্ধ হওয়া উচিত। তিনি সুস্পষ্ট করে বলেন, সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে আগ্রাসন চালাচ্ছে তাতে আমি বিস্মিত।