শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সিরিয়া থেকে বিদেশি সেনা প্রত্যাহার চায় রাশিয়া

অনলাইন নিউজ পোর্টাল • 12 জুলাই 2021, 09:33 সকাল • 675 বার পঠিত
সিরিয়া থেকে বিদেশি সেনা প্রত্যাহার চায় রাশিয়া

রাশিয়া একে একে বিদেশি সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছে। আফগানিস্তানের পর এবার সিরিয়া থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। গত শনিবার মস্কোয় এ আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি আলেক্সান্ডার ল্যাভরেন্তিয়েভ।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ যে সেনা মোতায়েন করেছে তা স্থায়ী হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। এছাড়া সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তুরস্ক যে সেনা মোতায়েন করেছে তাও প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আলেক্সান্ডার ল্যাভরেন্তিয়েভ। খবর রাশিয়ান নিসিদ্ধান্তউজ এজেন্সি টাস'র। তিনি বলেন, সিরিয়ার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়া মাত্রই এসব বিদেশি সেনা প্রত্যাহার করা হবে বলে আশা প্রকাশ করে মস্কো। রাশিয়ার সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি জানান, সিরিয়া থেকে যেকোনো মুহূর্তে মার্কিন সেনা প্রত্যাহার করা শুরু হতে পারে।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের ব্যাপারেও ওয়াশিংটন একই  নেবে বলে তিনি আশা করছেন।