সিরাজগঞ্জের শাহজাদপুরে মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
19 এপ্রিল 2021, 08:03 সকাল
•
224 বার পঠিত
শাহজাদপুরে নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন। নিহতরা হলেন- সলঙ্গা থানার ঝাঐল গ্রামের আ. কুদ্দুসের ছেলে শামীম (৩৫) ও একই থানার ওলিদহ গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে সুজন (৩৫)।
(১৮ এপ্রিল) রাতে ঢাকা-পাবনা মহাসড়কের তালগাছি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ হেল বাকী।
সন্ধ্যায় তালগাছি বাজার এলাকায় শাহজাদপুরগামী একটি নছিমনের সঙ্গে সলঙ্গাগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।