সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে নিহত ২
অনলাইন নিউজ পোর্টাল
•
30 মে 2021, 08:53 রাত
•
739 বার পঠিত
আজ সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে দু’জন নিহত হয়েছে। নিহতরা হলেন, ব্রজবালা গ্রামের নজরুল মহুরীর ছেলে সোহেল রানা (৩৭) ও একই গ্রামের আলম মিয়ার ছেলে জাইদুল ওরফে রাশিদুল (৩৫)।
আজ রোববার বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে এ ঘটনা ঘটে।
ওই এলাকার স্থানীয় ইউপি মেম্বার আবুল কালাম আজাদ বলেন , নিহতরা বৃষ্টির সময় লেদুরপাড়া একটি জমিতে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছে। এই নিয়ে এক সপ্তাহে কায়েমপুর ইউনিয়নে বজ্রপাতে চারজন নিহত হলেন।