শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ফিচার

সিরাজগঞ্জে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 11 জুন 2022, 09:05 সকাল • 322 বার পঠিত
সিরাজগঞ্জে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

সিরাজগঞ্জের সলঙ্গায় বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই বাবলু মিয়ার (৪৫) মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে বড় ভাই আব্দুল মজিদ পলাতক রয়েছেন। গত (১০ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এদিকে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, 'পাঁচলিয়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর দুই ছেলে বাবলু মিয়া ও আব্দুল মজিদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জেরে শুক্রবার বিকেলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে বড় ভাই আব্দুল মজিদ ছোট ভাই বাবলু মিয়াকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে বাবলু গুরুতর আহত হন। '
পরিবারের সদস্যরা তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। '