শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিরাজগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত

অনলাইন নিউজ পোর্টাল 24 • 15 জুন 2023, 01:31 দুপুর • 328 বার পঠিত
সিরাজগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত

বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জে। আহত হয়েছেন আরও ৩ জন।

এ দুর্ঘটনা ঘটে আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকালে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের নলকা সেতু এলাকায়।

নিহতদের মধ্যে 2 জন মহিলা ও 1 জন শিশু। তাদের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল, এ সময় সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুলগামী একটি যাত্রীবাহী লোকাল বাস অটোরিকশাকে চাপা দেয়।

ঘটনাস্থলেই মারা যান তিন যাত্রী। এ সময় আহত দুই যাত্রীকে উদ্ধারের পর  পাঠানো হয়েছে হাসপাতালে ।