শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট

মোহাম্মদ খাইরুল আমিন • 29 এপ্রিল 2022, 12:07 দুপুর • 207 বার পঠিত
সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট

ঈদ সামনে রেখে সড়ক পথে উত্তরবঙ্গে ফেরা মানুষের ঢল নেমেছে। কিন্তু রাস্তায় তাদের জন্য অপেক্ষায় ভোগান্তি। গাড়ির চাপ প্রচণ্ড বেড়েছে। তাই সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে অন্তত ১৫/১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার সকাল থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে কড্ডার মোড় ও ঝাঐল ওভার ব্রিজ হয়ে প্রায় নলকা মোড় পর্যন্ত যানজট সৃষ্টি হয়। এটা ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেন। তবে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সিরাজগঞ্জের ট্রাফিক সূত্র থেকে জানা গেছে, ঈদে মানুষ ঘরে ফিরছে। তাই যাত্রী বহনকারী  যানবাহনের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। শুক্রবার সকাল থেকেই এজন্য মহাসড়কে কখনো ধীরগতি আবার কখনো থেমে থেমে গাড়ি চলছে। যানজট দেখা দিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই যানজটের তীব্রতা বাড়তে থাকে।

এক পর্যায়ে সেতুর গেলা চত্বর থেকে নলকা সেতুর পূর্ব পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। 

হাটিকুমরুল হাইওয়ে থানা সূত্র বলেছে, গাড়ির চাপ বেশি থাকায় নলকা সেতুর পূর্ব পাশে যানজট রয়েছে। তবে নলকা মোড় থেকে হাইওয়ে থানার আওতার কোনো এলাকায় এখনো কোনো যানজটের সৃষ্টি হয়নি।