সিনোফার্মের আরও সাত কোটি ডোজ টিকা আনা হবে
অনলাইন নিউজ পোর্টাল
•
08 আগস্ট 2021, 09:24 সকাল
•
374 বার পঠিত
চীন থেকে সিনোফার্মের আরো সাড়ে ৭ কোটি ডোজ টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মধ্যে অক্টোবর ও নভেম্বর মাসে পর্যায়ক্রমে ২ কোটি করে ৪ কোটি ডোজ টিকা আসবে। এরপর ধারাবাহিকভাবে বাকি টিকাও দেশে পৌঁছাবে। গতকাল শনিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়েছেন।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করতে আমরা সক্ষম হয়েছি। টিকার দ্বিতীয় ডোজ ৫০ লাখের মতো মানুষকে দেওয়া হয়েছে। টিকার ব্যবস্থা প্রতিনিয়ত বাড়ানোর চেষ্টা চলছে। তিনি আরো বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। কিন্তু হাসপাতালের বেড খালি নেই। এটি দূর করা যায়নি।