শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিনোফার্মের ২০ লাখ টিকা আসবে আজ

অনলাইন নিউজ পোর্টাল • 17 জুলাই 2021, 09:48 সকাল • 664 বার পঠিত
সিনোফার্মের ২০ লাখ টিকা আসবে আজ

চীন থেকে কেনা সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আজ শনিবার রাতে ঢাকায় এসে পৌঁছাবে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. এ বি এম খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছাবে। দুটি পৃথক উড়োজাহাজে এ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বাংলাদেশে চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, প্রতিটি উড়োজাহাজে ১০ লাখ ডোজ টিকা থাকবে।

বাংলাদেশ সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা।