শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিনহা হত্যাকাণ্ডস্থলে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক

অনলাইন নিউজ পোর্টাল • 21 আগস্ট 2020, 08:01 রাত • 57 বার পঠিত
সিনহা হত্যাকাণ্ডস্থলে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জানিয়েছেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলির পুরো ঘটনাটি সংঘটিত হয়েছে এক থেকে দুই মিনিটের মধ্যে। এই দুই মিনিটের প্রতিটি সেকেন্ডের ঘটনাপ্রবাহ আমরা বিচার-বিশ্লেষণ করছি। প্রতিটি সেকেন্ডই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।

তিনি বলেন, সিনহা হত্যাকাণ্ডের ঘটনাটি গভীরভাবে অ্যানালাইসিস করা হচ্ছে। এই ঘটনার অনেক তথ্য-উপাত্ত আমরা সংগ্রহ করেছি।

শুক্রবার দুপুর ১টায় মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডস্থল ঘুরে টেকনাফের শামলাপুর চেকপোস্টে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন র‌্যাবের এই কর্মকর্তা। তিনি বলেন, এটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মামলা। তদন্ত কর্মকর্তা তার তদন্তকাজের অংশ হিসেবে আসামিদের নিয়ে ঘটনাস্থলে এসেছেন। এটি তদন্তেরই একটি অংশ। 

তিনি বলেন, এই মুহূর্তে কিছু বলা সমীচীন হবে না। এতে তদন্তকাজ ব্যাহত হতে পারে। তদন্তকাজটি এমনভাবে সম্পন্ন করা হবে, যাতে এ ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো দোষী ব্যক্তি রক্ষা না পায় এবং নিরীহ লোক কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন। ঘটনাটি যে দুই মিনিটের মধ্যে ঘটেছে, এর প্রত্যেকটি সেকেন্ড আমরা গভীরভাবে অ্যানালাইসিস করছি।