শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপসহ সাত পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

অনলাইন নিউজ পোর্টাল • 08 আগস্ট 2020, 12:19 দুপুর • 98 বার পঠিত
সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপসহ সাত পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

সাবেক সেনা কর্মকর্তা হত্যা মামলার আসামি টেকনাফ থানার সদ্য সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের পুলিশ সুপার বলেন, ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলীকে পুলিশ সদর দফতর ও বাকিদের জেলা পুলিশের পক্ষ থেকে বরখাস্ত করা হয়।

সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় তার বোন শারমিন শাররিয়া ফেরদৌস বাদী হয়ে ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ জনের বিরুদ্ধে যে হত্যা মামলা দায়ের করেছিল গত বৃহস্পতিবার সেই মামলায় নয় আসামির মধ্যে ওসি প্রদীপসহ আত্মসমর্পণকৃত সাত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নিদের্শ দেন সংশ্লিষ্ট আদালতের বিচারক।