সিনহা হত্যা মামলায় চতুর্থ দফায় সাক্ষ্য গ্রহণ শুরু
অনলাইন নিউজ পোর্টাল
•
28 সেপ্টেম্বর 2021, 01:07 দুপুর
•
284 বার পঠিত
চাঞ্চল্যকর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চতুর্থ দফা সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে কারা ভ্যানে করে ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়।
সাক্ষ্যগ্রহণ চলবে ২৯ (সেপ্টেম্বর) বুধবার পর্যন্ত।
এর আগে তৃতীয় ধাপে সাক্ষ্যগ্রহণের শেষ দিনে সাক্ষ্য দিয়েছেন সার্জেন্ট আয়ুব আলী, সদর হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ শাহীন আব্দুর রহমান চৌধুরী ও হাফেজ সালেহ আহমদ।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলাটির রাষ্ট্র পক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড.ফরিদুল আলম।
গত ৫ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত টানা চারদিন দ্বিতীয় দফা ও ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিনদিন তৃতীয় দফায় সাক্ষ্যগ্রহণ হয়।