শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিনহা হত্যা মামলা: তৃতীয় দফায় সাক্ষ্য গ্রহণ শুরু

অনলাইন নিউজ পোর্টাল • 20 সেপ্টেম্বর 2021, 05:58 বিকাল • 301 বার পঠিত
সিনহা হত্যা মামলা: তৃতীয় দফায় সাক্ষ্য গ্রহণ শুরু

কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তৃতীয় ধাপের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈলের আদালতে ৭ নং সাক্ষীর জবানবন্দি গ্রহণের মধ্যদিয়ে শুরু হয়েছে বিচারিক কার্যক্রম।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, গেল দুই ধাপে মামলার বাদীসহ ছয়জনের সাক্ষ্য ও আসামি পক্ষের জেরা শেষ হয়েছে। তৃতীয় ধাপে এসে ৭ নং সাক্ষীর জবানবন্দি গ্রহণের মধ্যদিয়ে শুরু হয়েছে বিচারিক কার্যক্রম।