শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিঙ্গাপুরের উদ্দেশ্যে ১০৬ জন যাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট

অনলাইন নিউজ পোর্টাল • 20 এপ্রিল 2021, 01:03 দুপুর • 230 বার পঠিত
সিঙ্গাপুরের উদ্দেশ্যে ১০৬ জন যাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট

আজ মঙ্গলবার সকাল ৮টা ১৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। 
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার থেকে জানা যায়, সপ্তাহে তিন দিন সিঙ্গাপুরের উদ্দেশে বিমানের বিশেষ ফ্লাইট চলবে। দিনগুলো হলো মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার। ফ্লাইটে যাঁরা যাবেন, তাঁরা সবাই আটকে পড়া প্রবাসী শ্রমিক।