সিনেট কমিটির তদন্তে অভিযুক্ত বলসোনারো
অনলাইন নিউজ পোর্টাল
•
27 অক্টোবর 2021, 06:14 বিকাল
•
248 বার পঠিত
ব্রাজিলের সিনেট তদন্ত কমিটি প্রেসিডেন্ট জইর বলসোনারোকে অভিযুক্ত করতে একটি প্রতিবেদন অনুমোদন করেছে। করোনা মহামারি মোকাবিলা সংক্রান্ত নয়টি অপরাধে বলসোনারোকে অভিযুক্ত করার অনুমোদন দিয়েছে কমিটি। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধও রয়েছে।
বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা কমিটি ছয় মাস চেষ্টা চালিয়ে এক হাজার তিনশ’ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রস্তুত করেছে। এতে আরো ৭৭ জন ব্যক্তি ও দুইটি কোম্পানি অপরাধ করেছে বলে অভিযোগ করা হয়েছে।
গত সপ্তাহে প্রকাশিত এক খসড়া প্রতিবেদনে বলা হয়, জইর বলসোনারোকে গণহত্যা ও খুনে অভিযুক্ত করা উচিত। তবে সিনেটররা পরে টেকনিক্যাল কারণ দেখিয়ে ওই বিশেষ অভিযোগ বাতিল করে দেয়। এছাড়া অভিযুক্তদের তালিকায় আরও দশ জনকে যোগ করার সিদ্ধান্ত নেয় তারা।