শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শিল্পকারখানায় অক্সিজেন সরবরাহ বন্ধের নির্দেশ

অনলাইন নিউজ পোর্টাল • 27 এপ্রিল 2021, 10:20 দুপুর • 229 বার পঠিত
শিল্পকারখানায় অক্সিজেন সরবরাহ বন্ধের নির্দেশ

দেশে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি, ভারত থেকে হঠাৎ করেই অক্সিজেন আসা বন্ধ ও হাসপাতালগুলোতে অক্সিজেনের চাহিদা বাড়ায় শিল্প প্রতিষ্ঠানে অক্সিজেনের ব্যবহার ও সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে বিস্ফোরক পরিদফতর।

এ অবস্থায় প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ এক স্মারকে শিল্পে ব্যবহারের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বিকল্প হিসেবে সিঙ্গাপুর থেকে অক্সিজেন আমদানির পরিকল্পনাও রয়েছে, যা সময়সাপেক্ষ।

দেশের মোট অক্সিজেন চাহিদার বড় অংশই ভারত থেকে আসে। কিন্তু দেশটি করোনায় বিপর্যস্ত হওয়ায় অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিয়েছে। আবার দেশে সংক্রমণ বেড়ে যাওয়ায় বিভিন্ন হাসপাতালে এরই মধ্যে সংকট তৈরি হয়েছে। এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।