শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শিল্পাঞ্চলে আলাদা সাপ্তাহিক ছুটি, সেপ্টেম্বরে কমবে লোডশেডিং

মোহাম্মদ খাইরুল আমিন • 07 আগস্ট 2022, 04:29 দুপুর • 276 বার পঠিত
শিল্পাঞ্চলে আলাদা সাপ্তাহিক ছুটি, সেপ্টেম্বরে কমবে লোডশেডিং

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আশা প্রকাশ করে বলেছেন, অক্টোবর থেকে বিদ্যুতের অবস্থা স্বাভাবিক হবে। আর সেপ্টেম্বর মাসেই লোডশেডিং পরিস্থিতি কমে আসবে।  

আজ রোববার বিদ্যুৎ ভবনে এক সভা ছিল। সেটি শেষে সাংবাদিকদের কাছে তিনি এই আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘‘এখন যে লোডশেডিং হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে তার অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলে আশা প্রকাশ করছি। অক্টোবর মাস থেকে হয়তো স্বাভাবিক হবে লোডশেডিং।’’

তিনি এও বলেন যে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিল্পখাতে অঞ্চলভেদে ছুটির দিন নির্ধারণ হবে।

বিদ্যুতের লোড শেডিং কমাতে দেশের শিল্পাঞ্চলগুলোতে আলাদা দিনে সপ্তাহিক ছুটি দেওয়ার বিষয়ে সরকারের দেওয়া প্রস্তাবে ব্যবসায়ীরা একমত হয়েছেন।

আজ বিদ্যুৎ ভবনে এফবিসিসিআই, বিজিএমইএ, বিটিএমএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেছেন, ‘‘এখন শিল্পাঞ্চলে শুক্রবার সাপ্তাহিক ছুটি আছে। এক দিনে সব এলাকায় ছুটি না দিয়ে, যদি রেশনিংয়ের মাধ্যমে একেক দিন একেক এলাকায় ছুটি চালু করা যায়, তাহলে বিদ্যুতের কিছুটা সাশ্রয় হবে, লোড শেডিং কিছুটা কমে আসবে। শিল্প মালিকরা এ বিষয়ে আমাদের সঙ্গে একমত হয়েছেন।’’