শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শিল্প-কলকারখানা বুধবার থেকে আগের মত গ্যাস পাবে: প্রধানমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 14 সেপ্টেম্বর 2026, 01:04 দুপুর • 57 বার পঠিত
শিল্প-কলকারখানা বুধবার থেকে আগের মত গ্যাস পাবে: প্রধানমন্ত্রী

শিল্প-কলকারখানায় বুধবার থেকে আগের মতো গ্যাস সরবরাহ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি সরকারের ‘জ্বালানি পরিকল্পনা’ বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতাও চেয়েছেন।

সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ব্যবসায়ী ও গণমাধ্যমের ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন বলে বৈঠক শেষে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল।

তিনি বলেন, “দেশে অস্থিতিশীলতা না করে সরকার তার মেয়াদে যাতে পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পায় সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।”

ব্যবসায়ী ও গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা আপনাদের জন্য আরও ভালো কিছু করতে পারি।”

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সরকার একটি নির্দিষ্ট সময়সীমা ধরে কাজ করছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিরও উপকার হবে।