শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিলিন্ডার গ্যাসের দাম বাড়লো টি-টুয়েন্টি স্টাইলে: একলাফে ২৬৬ টাকা

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 02 ফেব্রুয়ারি 2023, 05:35 বিকাল • 315 বার পঠিত
সিলিন্ডার গ্যাসের দাম বাড়লো টি-টুয়েন্টি স্টাইলে: একলাফে ২৬৬ টাকা

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ভোক্তা পর্যায়ে রান্না করার সিলিন্ডার গ্যাসের মূল্য বাড়িয়েছে ক্রিকেটের ছক্কা মারার স্টাইলে, একেবারে ২৬৬ টাকা। চলতি ফেব্রুয়ারি মাস থেকেই এই মূল্য বৃদ্ধি কার্যকর হয়ে গেছে। প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৯৮ টাকা, যা জানুয়ারি মাসে ছিল ১ হাজার ২৩২ টাকা।

বিইআরসি জানিয়েছে, ঘোষিত নতুন দর আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে জানুয়ারি মাসের ক্ষেত্রে দর ১২ কেজির সিলিন্ডারে ৬৫ টাকা কমানো হয়েছিল। ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। 

কিন্তু সাধারণ মানুষের সাধারণ অভিযোগ এই যে সরকার নির্ধারিত এই বাড়তিমূল্যেও দোকান থেকে গ্যাস সিলিন্ডার ক্রয় করা যায় না।