শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক ৩০ ঘণ্টা পর

অনলাইন নিউজ পোর্টাল • 06 ফেব্রুয়ারি 2021, 09:55 সকাল • 96 বার পঠিত
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক ৩০ ঘণ্টা পর

৩০ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ৬টা ২০ মিনিটে সিলেট থেকে উপবন এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রার মাধ্যমে রেল চলাচল শুরু হয়।

রেলের সহকারী পরিচালক (অপারেশন) সাইদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ও বিয়ালীবাজারের মাঝখানে জ্বালানি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হলে সারাদেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল তেলবাহী একটি ট্রেন। ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতেই বন্ধ হয়ে যায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ। শুক্রবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া ও আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে দুটি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।