সিলেটের মোড়ে মোড়ে চেকপোস্ট, সেনাবাহিনী-বিজিবির কড়া নজরদারি
অনলাইন নিউজ পোর্টাল
•
05 জুলাই 2021, 10:59 দুপুর
•
306 বার পঠিত
লকডাউন বাস্তবায়নে সিলেট নগরীর মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। মোট ১৬ টি মোড়ে বসানো এসব চেকপোস্ট কাজ করছে যান চলাচল নিয়ন্ত্রণে। এমন অবস্থায় সড়কে যানবাহন নেই বললেই চলে।
শুক্রবার (২ জুলাই) লকডাউনের দ্বিতীয় দিন সকাল থেকে নগরীর সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমার অতির বাড়ি, কদমতলি, কুমারগাঁও ও বিমানবন্দর সড়কসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। জনগুরুত্বপূর্ণ কিছু পরিবহন ছাড়া আর কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। এতে রাস্তাঘাটে কমেছে মানুষের আনাগোনা, অনেকটা ফাঁকা অবস্থা। প্রয়োজন ছাড়া কোনো যানবাহন বা ব্যক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে দেওয়া হচ্ছে না। এতে কেউ কেউ হেঁটেই রওনা দেন গন্তব্যে।