শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিলেটে যুবকের মৃত্যু ট্রেনে কাটা পড়ে

শরীফ উসমানী • 27 সেপ্টেম্বর 2023, 08:51 সকাল • 1,539 বার পঠিত
সিলেটে যুবকের মৃত্যু ট্রেনে কাটা পড়ে

সিলেটে ট্রেনে কাটা পড়ে তাজ উদ্দিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ পারাইচক এলাকায় এ ঘটনা ঘটে

নিহত তাজ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম ফরিদপুর গ্রামের বাসিন্দা।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টা ১৫মিনিটের দিকে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন দাবি করে তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।