সিলেটে ট্রাকের সাথে পিকাপের সংঘর্ষ, নিহত ১৪ জন
সিলেটের নাজিরবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ১১ জনসহ নিহত হয়েছেন ১৪ জন। আরও অন্তত ১১ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নেওয়া হয়েছে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ।
আজ বুধবার (৭ জুন) এ দুর্ঘটনা ঘটেছে সকাল ছয়টার দিকে । দুর্ঘটনার পরে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা ।
পুলিশ জানায়, নিহতের সংখ্যা ১৪ জন। স্বজনদের মাধ্যমে নিহতদের নাম-পরিচয় জেনেছে পুলিশ।
সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, নিহত ১৪ জন হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার মো. সিজিল মিয়া (৫৫), রশিদ মিয়া (৫০) একলিম মিয়া (৫৫), সৌরভ মিয়া (২৭), সাজেদুর (৬০), সাধু মিয়া (৫০), ও মেহের (২৫); বাদশা মিয়া (৩০),সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শাহীন মিয়া (৪০), হারিছ মিয়া (৬৫), দুলাল মিয়া (২৬) ও আওলাদ হোসেন (৫০); হবিগঞ্জের চুনারুঘাটের আমিনা বেগম (৪৫) এবং নেত্রকোনা বারহাট্টার আওলাদ মিয়া (৪০)।
তিনি বলেন, এ দুর্ঘটনা ঘটেছে একটি বড় ট্রাক ও পিকআপের সংঘর্ষে । নিহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক।
নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি প্রাথমিকভাবে । মরাদেহ ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছে।