শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিলেটে শক্তিশালী ভূমিকম্প

অনলাইন নিউজ পোর্টাল • 30 মে 2021, 07:22 সকাল • 630 বার পঠিত
সিলেটে শক্তিশালী ভূমিকম্প

সি‌লেটে দফায় দফায় ভূমিকম্পে ৬ তলা বিশিষ্ট দুটি ভবন হেলে পড়েছে।
প্রতিনিধির পাঠানো খবরে বলা হয়েছে, নগরীর পাঠানটুলা এলাকার দর্জিপাড়ার পল্লবী ব্লক-সি-১৬ এবং একই এলাকার মোহনা ব্লক-বি-০৩ ভবন দুটি এক‌টি অপ‌র‌টির দি‌কে প্রায় ২ ফুট পরিমাণে হেলে পড়েছে।

সিলেট মহানগর পু‌লি‌শের মুখপাত্র অতিরিক্ত উপ-ক‌মিশনার বিএম আশরাফ উল্লাহ তা‌হের বিষয়টি নিশ্চিত করে জানান, শ‌নিবার রাতে ভবন দু‌টি হে‌লে প‌ড়ে। ভবনগু‌লোর বা‌সিন্দা‌দের দ্রুত অন্যত্র স‌রে যাওয়ার পরামর্শ দেয়া হ‌য়ে‌ছে।