শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিলেটে মামলা করে নিরাপত্তাহীন ধর্ষণের শিকার কলেজছাত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 11 জানুয়ারী 2021, 09:51 সকাল • 231 বার পঠিত
সিলেটে মামলা করে নিরাপত্তাহীন ধর্ষণের শিকার কলেজছাত্রী

সিলেটের এমসি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষে পড়ুয়া এক ছাত্রীকে দুই বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ভিডিও ও ছবি ধারণ করে তাকে ব্ল্যাকমেইলও করা হয়। এরপর একাধিকবার তাকে ইন্টারনেটে ছবি ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়। গতকাল সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ওই কলেজছাত্রী এ অভিযোগ করেছেন।

তার অভিযোগের কাঠগড়ায় সিলেটের চৌকিদেখি এলাকার কণ্ঠশিল্পী এফকে ফয়সল। সর্বপ্রথম ২০১৮ সালে ফয়সলের এক বন্ধুর বাসায় ধর্ষণের শিকার হন ওই কলেজছাত্রী। ওইদিনের ছবি এবং ভিডিও মুঠোফোনে ধারণ করে রাখার পর তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে দুই বছর ধরে বিভিন্ন সময়ে একাধিকবার ওই ছাত্রীকে ধর্ষণও করে ফয়সল। দীর্ঘ সময়ের এ ঘটনায় ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়ায় ফয়সল তাকে বিয়ে করার আশ্বাসও দেন।

কিন্তু পরবর্তীতে ফয়সল বিয়ে না করে তার সহযোগীদের নিয়ে তাকে উল্টো নানাভাবে হয়রানিসহ প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এ ঘটনার পর এয়ারপোর্ট থানায় মামলা দায়েরও করেছিলেন ওই ছাত্রী। তবে পুলিশের দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত না করে উল্টো তাকে টাকা দিয়ে বিষয়টি মিটমাট করে নেয়ার পরামর্শ দিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে ওই ছাত্রী বলেন, এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি নিরাপত্তাহীনতায়ও রয়েছে। তার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের সুবিচার পেতে তিনি সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনাও করেছেন।