শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিলেটে জামায়াতের মিছিলে হামলা, ওসিসহ আহত ২

মোহাম্মদ খাইরুল আমিন • 18 মে 2022, 08:48 সকাল • 511 বার পঠিত
সিলেটে জামায়াতের মিছিলে হামলা, ওসিসহ আহত ২

সিলেটে  মঙ্গলবার দুপুরে নগরীর জেলরোড পয়েন্টে ১১৬ জন আলেমের তালিকা প্রকাশের প্রতিবাদে মিছিল বের করে জামায়াত। পুলিশ মিছিলে বাধা দেওয়ায়  ধাওয়া পাল্টা ধাওয়া হয়।  এতে কোতোয়ালি থানার ওসিসহ দু’জন আহত হয়েছেন।

এ ঘটনায় জামায়াতের দু’জনকে আটক করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, জামায়াত নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।  এতে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আহত হন। পরে পুলিশ ধাওয়া করে জামায়াত- দুই নেতাকর্মীকে আটক করে।
 
সম্প্রতি ধর্ম ব্যবসায়ী হিসেবে গণকমিশনের ১১৬ জন আলেমের তালিকা প্রকাশের প্রতিবাদে এই মিছিল বের করে জামায়াত  নেতাকর্মীরা। মিছিলটি জেলরোডে আসার পর পুলিশি বাধায় পড়ে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান উপকমিশনার আজবাহার আলী।