শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২০০ কোটি ক্ষয়ক্ষতির আশঙ্কা

অনলাইন নিউজ পোর্টাল • 17 নভেম্বর 2020, 06:25 বিকাল • 255 বার পঠিত
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২০০ কোটি ক্ষয়ক্ষতির আশঙ্কা

সিলেটের উপকন্ঠ কুমারগাঁওয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ উপ কেন্দ্রের ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  মঙ্গলবার (১৭ নভেম্বর) গ্রিড উপ কেন্দ্রের সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রিড উপ কেন্দ্রের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগুনে ৭০ কোটি টাকা মূল্যের ২৫/৪১ এমবিএ দু’টি ট্রান্সফরমার পুড়ে গেছে। ট্রান্সফরমারগুলোর বাইরের অংশ পুড়লেও ভেতরে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ৩৩ কেভি ফিডার ও বার ক্ষতিগ্রস্ত হয়েছে।

গ্রিড উপ কেন্দ্রে অগ্নিকাণ্ডে পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল সাড়ে ১১টা থেকে সিলেট নগরী, আশপাশের বিভিন্ন এলাকা, ছাতক ও সুনামগঞ্জ বিদ্যুৎহীন রয়েছে। ফলে প্রায় সাড়ে ৪ লক্ষাধিক গ্রাহক দুর্ভোগে পড়তে হয়েছে।

বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটর প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন বলেন, তাদের প্রায় ৪ লাখ ৩০ হাজার গ্রাহক রয়েছেন। বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যয়ে প্রায় ৩ লক্ষাধিক গ্রাহক দুর্ভোগে পড়েছেন। বিপর্যয় কাটিয়ে উঠতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। গ্রিড উপ কেন্দ্রের লোকজনও অবিরাম কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনই বলা যাচ্ছে না। তবে এ বিষয়ে উচ্চ পর্যায় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।