শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিলেটে ২৯ জুন পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা  

মোহাম্মদ খাইরুল আমিন • 20 জুন 2022, 02:51 দুপুর • 239 বার পঠিত
সিলেটে ২৯ জুন পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা  

সিলেটে বন্যা পরিস্থিতি এমনিতে খুব খারাপ অবস্থায়। বৃষ্টি এই পরিস্থিতিকে কেবল খারাপই করে। সেই বৃষ্টি থেকে আগামী ৮-৯ দিনেও সিলেটের মানুষের মুক্তির সম্ভাবনা কম। কারণ, আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, সামনের এই কদিনে সিলেটে বৃষ্টি কমার কোনো সম্ভাবনাই নেই। চট্টগ্রামও পানিতে ভাসছে। তাদের ও বরিশালের জন্যও একই পূর্ভাবাস। বলা হচ্ছে, ২৯ জুন পর্যন্ত এসব অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। 

আজ সোমবার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, আগামীকাল থেকে ঢাকা, রাজশাহী ও রংপুরে বৃষ্টি কম হতে পারে। তবে বুধবার থেকে সারাদেশে বৃষ্টি বাড়তে পারে। 

আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, আগামী ২৯ জুন পর্যন্ত সিলেট বিভাগে বৃষ্টি কমার সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি হতে পারে। সে কারণে সিলেটে বন্যা পরিস্থিতি ভালো হওয়ার সম্ভাবনাও নেই।