সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিষধর সাপ দেখা গেছে
অনলাইন নিউজ পোর্টাল
•
26 আগস্ট 2021, 08:32 সকাল
•
202 বার পঠিত
গতকাল বুধবার সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে একটি ভয়ঙ্কর সাপ দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালো রঙের বিষধর সাপটি টার্মিনাল ভবনে ঢুকে পড়ে। আরো শোনা যায় ৪-৫ ফুট লম্বা এই সাপ দেখে বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারী ও বিদেশযাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
তবে এর আগেও সোনা গেছে একাধিকবার সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে সাপ ঢোকার ঘটনা ঘটেছে। রানওয়ের পাশের জঙ্গল থেকে মাঝে-মধ্যেই সাপ ঢুকে পড়ে ভবনের ভেতরে। সাপের উৎপাতে অতীষ্ট হয়ে একবার সাপুড়ে দিয়ে বেশ কিছু সাপ ধরানো হয়। তবু ওসমানী বিমানবন্দরে বন্ধ হচ্ছে না সাপের উৎপাত