শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সিলেট বিভাগে করোনা ইউনিটে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 11 আগস্ট 2021, 03:52 দুপুর • 248 বার পঠিত
সিলেট বিভাগে করোনা ইউনিটে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ৫৫৭ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে।  সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়েছে।

সিলেট স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ২২ জন মারা গেছেন। তার মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ১৯ জন। হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারের একজনের মৃত্যু হয়েছে।
তবে এর আগে করোনায় সিলেট বিভাগে সর্বোচ্চ ২০ জন মারা গেছেন।

এদিকে সবমিলিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন ৮৪৪ জনে দাঁড়িয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জনসহ সিলেট জেলাতে মারা গেছেন ৬৭৭ জন। সুনামগঞ্জের ৫৯ জন, মৌলভীবাজারের ৬৬ জন  ও হবিগঞ্জের ৪২ জন মারা গেছেন।

 পরিচালক(স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৭১৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বর্তমানে ৪৬৯ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন।