সিলেট-৩ আসন উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সিলেটে আজ(৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আসনের ১৪৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে । ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ।
প্রায় প্রতিটি কেন্দ্রে সকালে ভোটারদের তেমন ভিড় না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, বিএনপি থেকে বহিস্কৃত ও সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া।
এদিকে,৮টায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তিনি তাঁর নিজ ভোটকেন্দ্র দক্ষিণ সুরমার কামালবাজারের ধরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। এসময় হাবিবের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিনী ও দলীয় নেতাকর্মী।
অন্যথায় , চলতি বছরের ১১ মার্চ করোনায় সংক্রমিত অবস্থায় সিলেটের গুরুত্বপূর্ণ এ আসনটির সাংসদ আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান।