শিক্ষক পদে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা
অনলাইন নিউজ পোর্টাল
•
20 সেপ্টেম্বর 2020, 08:01 রাত
•
247 বার পঠিত
চাকরি করেন প্রাথমিক শিক্ষা অধিদফতরে সহকারী শিক্ষা অফিসার পদে। এই চাকরির আড়ালে ভয়াবহ এক প্রতারণার ফাঁদ পেতে বসেছেন তিনি। প্রাথমিক স্কুলে শিক্ষক পদে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।
এমন অভিযোগের প্রমাণ প্রতিবেদকের হাতে এলে সত্যতা জানতে অনুসন্ধানে নামে ডেইলি বাংলাদেশ। হাতে আসে মোশারফের দেয়া কিছু ভুয়া চেক। তার অ্যাকাউন্টে জমা হওয়া টাকার রশিদ, মামলার কপিসহ বহু প্রমাণাদি।
দেখা যায়, চাকরি দেয়ার নাম করে কারো কাছ থেকে তিন লাখ, কারো কাছ থেকে ৫ লাখ, কারো কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।