শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ, মানতে হবে যে পাঁচটি নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ঈদের ছুটি শেষে খুলেছে আজ। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছে রবিবার সকাল থেকেই ।
ঈদের ছুটি শেষে দুই সপ্তাহ বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এডিস মশার বংশ বিস্তার নিয়ে ঝুঁকি রয়েছে। তাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ডেঙ্গুরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ নির্দেশনা দিয়েছে।
নির্দেশনাগুলো হলো :
১. খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
২. মাঠ বা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে।
৩. শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সৌন্দর্য বর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
৪. এডিস মশার প্রজননস্থলে পানি জমতে যাতে না পারে তা নিশ্চিত করতে হবে।
৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকরা কর্তৃক ডেঙ্গু প্রতিরোধের উপায় নিয়ে প্রত্যেক শিক্ষার্থীরদের অবহিত করতে হবে।
নির্দেশনায় বলা হয়, ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে দেশের বিভিন্ন স্থানে। সারাদেশের বহু মানুষ এতে আক্রান্ত হয়েছেন ও হচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ ও বিভিন্ন জায়গায় পানি জমে থাকে এমন জায়গা, ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজনন কেন্দ্র। তাই দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি শেষে ডেঙ্গুর বিস্তার রোধে এসব ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।